NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

১৫ আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা যোগ না দিলে চাকরি থাকবে না


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৯:৪৩ এএম

১৫ আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা যোগ না দিলে চাকরি থাকবে না

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে যোগ দেবে না তাদের চাকরি থাকবে না। 

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। 

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেব, আপনারা চাকরিতে ইচ্ছুক নন।

এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

 

তিনি আরো বলেন, তারা জয়েন না নিলে ধরে নেব, তারা ডিজাস্টার। পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। আমার কাছে অনেক মেকানিজম আছে।

আপনারা দেখতে পাবেন, সাত দিনের মধ্যেই এমন ব্যবস্থা করব যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে।