NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

রশিদ খানের ওভারে সব ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৯ এএম

রশিদ খানের ওভারে সব ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কম। এরই মধ্যে ক্রিকেটাররা ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ইংল্যান্ডে চলছে ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’। সেখানেই রশিদ খানের ৫ বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড।

যেখানে ওভার হয় ৫ বলে।

 

হান্ড্রেডের ম্যাচে গতকাল (শনিবার) সাউদাম্পটনে রশিদ খানের দল ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদার্ন ব্রেভ। যেখানে আগে ব্যাট করে ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে। পোলার্ডের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে সেই লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় সাউদার্ন ব্রেভ।

 

 

এদিন পোলার্ড রশিদের ঘূর্ণি উপেক্ষা করে নিজের কবজির জোর দেখিয়েছেন। ৮১-৮৫ বলের প্রতিটিতে ছক্কা হাঁকিয়েছেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে যে ওভার হয় ৫ বলে, সেখানেই স্বস্তি আফগান তারকা রশিদ খানের। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪৫ রানও পোলার্ডের।

পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।