NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ব্রাজিলে ৬২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহত


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ১১:০৬ এএম

ব্রাজিলে ৬২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে গতকাল শুক্রবার ৫৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে আরোহীদের সবাই নিহত হয়েছে।

ফ্রান্সের নির্মিত এটিআর ৭২-৫০০ বিমানটি দক্ষিণ পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ায় সম্প্রচারিত ভিডিও চিত্রে একটি বড় বিমানকে উচ্চগতিতে মুখ থুবড়ে পড়তে দেখা যায়।

অন্য কিছু ছবিতে দেখা যায়, দৃশ্যত একটি আবাসিক এলাকার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার একটি বড় কুণ্ডলী উঠছে।

 

ভ্যালিনহোসের পৌর কর্তৃপক্ষ বলেছে, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। ওই কর্তৃপক্ষের কর্মীরা কাছাকাছি অবস্থিত ভিনহেদোতে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। এএফপিকে পাঠানো একটি ই-মেইলে তারা এ কথা বলেছে।

 

প্রায় ৭৬ হাজার অধিবাসীর ভিনহেদো শহর সাও পাওলো থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানানোর আগে প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা এক অনুষ্ঠান চলাকালে বলেন, মনে হচ্ছে কেউ-ই বেঁচে নেই।

প্রেসিডেন্ট লুলা সান্তা ক্যাটারিনা রাজ্যের ইতাজাইতে এক বত্তৃদ্ধতার মাঝখানে বলেন, ‘সাও পাওলোর ভিনহেদো শহরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন।

মনে হচ্ছে সবাই মারা গেছে।’

 

এক বিবৃতিতে এয়ারলাইন ভোপাস বলেছিল, ফ্লাইট ২২৮৩ দুর্ঘটনায় পড়েছে। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাও পাওলোর ফায়ার সার্ভিস বিভাগ এক্সে এক পোস্টে লিখেছে ‘বিমান বিধ্বস্ত, সাতটি দল কাজ করছে। এখন পর্যন্ত শুধু এই তথ্য আছে।