NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

বার্মিংহাম থেকে বাংলাদেশের সুখবর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৩ এএম

>
বার্মিংহাম থেকে বাংলাদেশের সুখবর

আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। বাংলাদেশ দল সাতটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডন সময় দুপুর দুইটার দিকে বাংলাদেশের পাঁচটি ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা গেমস ভিলেজে পৌঁছেছেন।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ এখনো চলছে। তাই গেমস ভিলেজ করোনামুক্ত রাখতে কর্তৃপক্ষ সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। ভিলেজে প্রবেশের আগে সবার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। দেড় ঘণ্টা পর সেই পরীক্ষার ফলাফল আসে। বাংলাদেশের সবার নেগেটিভ আসায় সবাই ভিলেজে প্রবেশাধিকার পেয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে পৌঁছেছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি বার্মিংহাম থেকে ঢাকা পোস্টকে বলেন, ‘আগত সব অ্যাথলেট ও অফিসিয়ালরা সুস্থ রয়েছেন। তারা ভিলেজে অবস্থান করছেন। হোটেল হিল্টনে ভারোত্তোলন ও টিটি এবং বিশ্ববিদ্যালয় ভিলেজে সাতার ও জিমন্যাস্টিকস তায়কোয়ান্দো দল অবস্থান করছে। আগামীকাল থেকে প্রতিটি দল কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করবে। আজ বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকজন হাল্কা স্ট্রেচিং করতে পারে’।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান লন্ডনেই বেড়ে উঠেছেন। তিনি আজ রাতের মধ্যেই বার্মিংহামে ভিলেজে উঠার কথা জানালেন শেফ দ্য মিশন, ‘ইমরান আজ করোনা পরীক্ষা দিয়ে রাতের মধ্যে ভিলেজে উঠে পড়বে’। ইমরান আজ উঠলেও বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্স দল বার্মিংহামে পৌঁছাবে আরো তিন দিন পর।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় পাঁচ ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা তার্কিশ এয়ারলাইন্সে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশ সময় ভোরে তুরস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ট্রানজিটে ছিলেন। এরপর সেখান থেকে ইংল্যান্ডের বার্মিংহাম পৌঁছান তারা। করোনা পরীক্ষার ফলাফল ও নানা আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে গেমস ভিলেজে পৌঁছায় বাংলাদেশের কন্টিনজেন্ট।