NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

অন্তর্বর্তী সরকার গঠন করব : সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৪, ১০:৫৩ পিএম

অন্তর্বর্তী সরকার গঠন করব : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। বিকেল ৩টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।

সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো।

আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।

 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে।

সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

 

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন।

মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

 

তিনি সবার সাহায্য কামনা করেন। এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে।

 

সেনা প্রধান বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান।