NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৪, ০৫:৫৫ পিএম

প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান

দেশে প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে।

সেনা প্রধান বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

 

সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো। আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।

 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

 

মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। তিনি সবার সাহায্য কামনা করেন। এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে।