NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

বাংলাদেশে তাজা গুলির ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫৪ পিএম

বাংলাদেশে তাজা গুলির ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তাজা গুলির ব্যবহার হতে দেখে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার রাতে নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।


 

ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক বলেন, সম্প্রতি বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন দাবি করে ওই সাংবাদিক বলেন, তাঁর সহকর্মী সাঈদ খান কোথায় তা কেউ জানে না।

 

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা বাংলাদেশে যে তাজা গুলির ব্যবহার হতে দেখেছি, তার নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা অন্য যেকোনো স্থানে হোক, সরকারগুলোকে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার এবং সাংবাদিকদের বিনা বাধায় স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকারের সুরক্ষা দেওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, সাংবাদিক সাঈদ খানকে মেট্রো রেল স্টেশন পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘ সহযোগিতা করবে কি না তা-ও জানতে চাওয়া হয়।

 

জবাবে মুখপাত্র বলেন, ‘সরকারগুলো বিভিন্ন ইস্যুতে সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত। এই সহযোগিতা সবচেয়ে ভালোভাবে কিভাবে করতে পারি তা আমরা খতিয়ে দেখি। আলাদা যেকোনো তদন্তের জন্য এই সংস্থার আইনি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।