NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

আমাকে দেখেন, কত শোক নিয়ে বেঁচে আছি : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৪, ০৩:০২ পিএম

আমাকে দেখেন, কত শোক নিয়ে বেঁচে আছি : প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি।’

আজ রবিবার (২৮ জুলাই) গণভবনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় গণভবনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরো অনেকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক রাতেই বাবা-মা, ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে বলেন, ‘আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নাই।

আপনাদের কষ্ট আমি বুঝি।’

 

এ সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ নিহত ৩৪ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। অনেকে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।