NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

মালয়েশিয়ায় কর্মী যাওয়ার রূপরেখা জানাল বিএমইটি


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৫:৩৭ এএম

>
মালয়েশিয়ায় কর্মী যাওয়ার রূপরেখা জানাল বিএমইটি

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবার একটি রূপরেখা প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এক্ষেত্রে সংস্থাটি ১৩টি ধাপ অনুসরণ করতে বলেছে মালয়েশিয়া গমনেচ্ছুদের।

মঙ্গলবার (২৬ জুলাই) বিএমইটির প্রকাশিত রূপরেখায় বলা হয়েছে, মালয়েশিয়া গমনেচ্ছুদের প্রথম ধাপে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি ডেটাবেজে রিক্রুটিং এজেন্সির নিবন্ধিত হতে হবে।

দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদিত নিয়োগের অনুমতিপত্র ডাটাবেজে আপলোড করা হবে। তৃতীয় ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি অনলাইনে বিএমইটির কাছে চাকরি প্রার্থীদের তালিকা চাইবে।

চতুর্থ ধাপে বিএমইটি ডাটাবেজ থেকে ১:৩ অনুপাতে চাকরি প্রার্থীদের তালিকা পাঠাবে। পঞ্চম ধাপে সাত দিনের মধ্যে বিএমইটির পাঠানো তালিকা থেকে রিক্রুটিং এজেন্সি চাকরিপ্রার্থী নির্বাচন করবে। ষষ্ঠ ধাপে প্রয়োজন হলে বিএমইটির কাছে পুনরায় তালিকার অনুরোধ করতে পারবে রিক্রুটিং এজেন্সি।

সপ্তম ধাপে রিক্রুটিং এজেন্সি চাকরি প্রার্থীদের জন্য কলিং ভিসা ও প্রাক-বহির্গমন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। অষ্টম ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ভিসা স্ট্যাম্পিং করবে, নবম ধাপে অভিবাসন প্রত্যাশী কর্মী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডেমো) বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে।

দশম ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য সরকারি ফি ও চার্জসহ আবেদন করবে। তারপরের ধাপে বিএমইটি অনলাইনে ক্লিয়ারেন্স দেবে।

ত্রয়োদশ ধাপে অনলাইন থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা স্মার্টকার্ড ডাউনলোড করে নিতে হবে। পরবর্তী বা শেষ ধাপে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করতে পারবেন কর্মীরা।