NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

কোটা আন্দোলন শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ১১:৪০ পিএম

কোটা আন্দোলন শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা

এক ঘণ্টা শাহবাগ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় আগামীকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা।

এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন বৈঠক হবে এবং বিকেল ৬টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

’

 


 

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সোয়া ৫টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে যান।

সমাবেশ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।