NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

হার্ট অ্যাটাকে মারা গেলেন সালাহর সতীর্থ রিফাত


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৫:৫৭ পিএম

হার্ট অ্যাটাকে মারা গেলেন সালাহর সতীর্থ রিফাত

হার্ট অ্যাটাকের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মিশর জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। গতকাল শনিবার (৬ জুলাই) সকালে মারা যান ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ক্লাব মডার্ণ ফিউচার এফসি। 

ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মডার্ন ফিউচার এফসি আহমেদ রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে।

স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন। ২০২৪ সালের ১১ মার্চ স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’

 

গত ১১ মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন  ৮৮ মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করেন রিফাত। পরে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় রিফাতকে।

চিকিৎসরা রিফাতকে ‘পেসমেকার’ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তার শারিরীক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই রিফাতের চিকিৎসা চলছিল রিফাতের।

 

রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

সামাজিক যোগাযোড় মাধ্যম এক্স এর এক পোস্টে সালাহ লিখেন, ‘সৃষ্টিকর্তা তার (আহমেদ রিফাত) পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধরার শক্তি দিক।’

 

জাতীয় দলের হয়ে আহমেদ রিফাতের অভিষেক হয় ২০১৩ সালে, শেষ ম্যাচ খেলেন গত বছর। মিশরের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন রিফাত। ২টি গোলও করেছিলেন এই উইঙ্গার।