NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

ছাগলকাণ্ড: মতিউরের স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে বিএমইউজে


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৪:৪৮ এএম

ছাগলকাণ্ড: মতিউরের স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে বিএমইউজে

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সাংবাদিকদের টাকা দেওয়ার গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।
 
গতকাল বুধবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএমইউজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদসভায় নেতারা এই ঘোষণা দেন। 

সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের বিতর্কিত করার মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

ফলে ক্ষমা না চাইলে লায়লা কানিজের বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করা প্রয়োজন। লায়লা কানিজের নামে বিপুল অর্থসম্পদের পাশাপাশি অবৈধ অর্থে উপার্জিত সম্পদ রয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদের বিষয়ে দুদক তদন্ত করছে। এসব সম্পদ দ্রুত জব্দ করার আহ্বান জানাই আমরা।