NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

রিজওয়ানের নেতৃত্বে বাবর-আমিররা


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৪:৩৫ পিএম

রিজওয়ানের নেতৃত্বে বাবর-আমিররা

পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টির দল ভ্যানকুভার নাইটস। ঘোষণাটি তারা দিয়েছে এভাবে, ‘গ্লোবাল টি-২০ এর চতুর্থ সিজনের জন্য ভ্যানকুভার নাইটস অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করছে: স্যার মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং দারুণ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয় এনে দিতে তৈরি। ।

তৈরি হও নাইটসরা!’

 

গ্লোবাল টি-টোয়েন্টিতে এবার খেলছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও মোহাম্মদ আমির ছাড়াও আছেন আসিফ আলী, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ।

ভ্যানকুভার নাইটসে বন্ধু বাবর আজম ছাড়াও রিজওয়ান পাচ্ছেন আরও কিছু জাতীয় দলের সতীর্থদের। রয়েছে আমির ও আসিফ আলী।

টরন্টো ন্যাশনালসে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে খেলবেন আফ্রিদি ও নেওয়াজ। আর ইফতিখার আহমেদ খেলবেন বাংলা টাইগার্সের বিপক্ষে।

 

এই প্রথম মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে খেলবেন বাবর আজম ও মোহাম্মদ আমির। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে তাঁরা দুজন কখনোই খেলেননি।