NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

হত্যার হুমকি জানতে পেরে ব্যারিস্টার সুমনের জিডি


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ১২:১৬ পিএম

হত্যার হুমকি জানতে পেরে ব্যারিস্টার সুমনের জিডি

অজ্ঞাতনামা চার-পাঁচজনের একটি গ্রুপ হত্যার জন্য মাঠে নেমেছে, নিজ নির্বাচনী এলাকার থানার ওসির মারফত বিষয়টি জানতে পেরে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলানগর থানায় জিডি করেন হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালে তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাঁকে বলেন, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল, তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম মাঠে নেমেছে।

আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন।’

 

তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলানগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন।

 

 

জিডিটির তদন্তভার পাওয়া শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘জিডির একটি কপি আমিও হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’