NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ১২:১১ পিএম

ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপে দু:স্বপ্নের একটি রাত কাটাল ইতালি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে জার্মানির আসরে খেলতে এসে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আজ্জুরিরা।
 বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে ইতালির শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার করে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সুইসরা। গত দুই দশকে এই প্রথমবার মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিল ইতালি।

অন্যদিকে আজ্জুরিদের বিপক্ষে পাওয়া অবিস্মরণীয় জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শেষ আটে জায়গা করে নিল সুইজারল্যান্ড।
বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে বলের দখলে, আক্রমণে সবদিক দিয়ে পিছিয়ে ছিল আজ্জুরিরা। গোলে শটও বেশি নিয়েছে সুইসরা। ইতালিয়ানরা শট নিয়েছে ১১টি বিপরীতে সুইজারল্যান্ড ১৬টি।
যার মধ্যে সুইসদের চারটি শট ছিল লক্ষ্যে, যেখানে ইতালি লক্ষ্যে শট নিয়েছিল মোটে ১টি। 
খেলার ৩৭ মিনিটে রেমো ফ্রিউলারের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবে ভারগাসের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়েছেন তিনি। স্কোরশিটে নাম ওঠিয়েছেন ভারগাস নিজেও।
মাঝবিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেছেন অগসবুর্গে খেলা এই মিডফিল্ডার। মিচে অ্যায়েবিশ্চারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ভারগাস। 
দুই গোল হজম করার পর যেভাবে সাড়া দেওয়া উচিতা ঠিক সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ইতালি। শিরোপা ধরে রাখার স্বপ্নে তাই শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজল লুসিয়ানো স্পালেত্তির দলের।