NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

‘ফেসবুক পোস্টটি ভুয়া, গাড়ির জ্বালানি রেশনিংয়ের সিদ্ধান্ত হয়নি’


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৪ পিএম

‘ফেসবুক পোস্টটি ভুয়া, গাড়ির জ্বালানি রেশনিংয়ের সিদ্ধান্ত হয়নি’

ঢাকা: যানবাহনে পেট্রল, ডিজেল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 

আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল ও গাড়িতে ডিজেল ও অকটেন ক্রয়ের সীমা নির্ধারণ সংবলিত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, পোস্টটি ভুয়া। 

ওই পোস্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন ও ডিজেল নেওয়া যাবে।

নাজমুল হক বলেন, ‘ডিজেল ও অকটেনের কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আমিও পোস্টটি দেখেছি। এটা ছড়িয়ে পড়লে সকাল থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে জানতে।’ কিছু পেট্রল পাম্পের অতি উৎসাহী মালিক জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভুয়া জিনিসটি ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি পণ্যের রেশনিংয়ের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। সরকার শিগগিরই আমাদের সঙ্গে বসতে পারে। তেলের কোনো সংকট দেশে নেই। বহির্নোঙরে চারটি জাহাজ তেল নিয়ে অপেক্ষা করছে।’ 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারের ব্যাপারে ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জে অবস্থিত শামসু ফিলিং স্টেশনের মালিক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমি বলতে পারব না। আমার জানা মতে তেলের কোটা নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

চলতি মাসের ১৮ তারিখে সরকার জ্বালানি তেলের ব্যবহার কমাতে ডিজেল সাশ্রয়ের সিদ্ধান্তের কথা জানান। তখন বলা হয় পরিবহন খাতে জ্বালানির রেশনিং করা হবে। একই সঙ্গে দেশব্যাপী সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা হবে।

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র এরই মধ্যে বন্ধ রেখেছে। সারা দেশে শিডিউল মেনে দেওয়া হচ্ছে লোডশেডিং।