NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে তুরস্ক


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০২:৫৪ পিএম

নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে তুরস্ক

শেষ সময়ের গোলে চেকিয়াকে (চেক প্রজাতন্ত্রের নতুন নাম) ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। ২ জয় ১ হারে ইউরো চ্যাম্পিয়নশিপে এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।

শেষ ষোলোতে জায়গা পেতে হলে তুরস্কের বিরুদ্ধে জিততে হত চেকিয়াকে। ফলে প্রথমার্ধের শুরুতে তুরস্ককে চাপে রেখে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা।

কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে ভুল করেন চেকিয়ার অ্যান্টনিন বারাক। কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ১০ জনের দল নিয়েও তুরস্ককে প্রথমার্ধে আটকে রেখেছিল চেকরা।বিরতির আগে ভাল সুযোগ পায় চেকিয়া।
জুরাসেকের শট বাঁচান তুরস্কের গোলরক্ষক গুনক। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ কাজে লাগায় তুুরস্ক। 
৫১ মিনিটের মাথায় ইয়েলদিজ়ের শট চেকিয়ার গোলরক্ষক স্টানেক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পান হাকান কালহানগলু।

তার ডান পায়ের শটে বল জালে জড়ালে এগিয়ে যায় তুরস্ক। তবে পিছিয়ে পড়েও আক্রমণ থামায়নি চেকিয়া। ৬৬ মিনিটে তুরস্কের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে গোল করে সমতা ফেরান সুচেক। শেষ মুহূর্তে তুরস্কের ত্রাণকর্তা হয়ে আসেন চেঙ্ক তসুন। যোগ করা সময়ের শেষ মুহুর্তে দুর্দান্ত গোল করে ব্যবধান (২-১) বাড়ান তিনি।
জিতে নেয় তুরস্ক। খেলা শেষে মাঠে ঝামেলা হয়। ধাক্কাধাক্কিতে জড়ান দু’দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। পরিস্থিতি সামলাতে চেকিয়ার আর এক ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি।

 

শেষ ষোলোতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুরস্ক। অন্য দিকে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেকিয়ার