NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

আইএসএজিও সনদ পেল ইউএস-বাংলা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৩:৩৪ পিএম

আইএসএজিও সনদ পেল ইউএস-বাংলা

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে মর্যাদাপূর্ণ সনদ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলোর উন্নত মান বজায় রাখার পাশাপাশি যাত্রী, বিমান এবং পণ্যগুলির নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য ইউএস-বাংলা গতকাল সোমবার (১৭ জুন) এই স্বীকৃতি পেয়েছে।

ইউএস-বাংলা দেশের বেসরকারি বিমানসংস্থাগুলোর মধ্যে প্রথম আইএসএজিও সনদ পেল।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের অধীনে নিবন্ধিত হয়েছে, যা প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার এবং ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট এবং কার্গো এবং মেইল হ্যান্ডলিংয়ের মতো বিষয়গুলো কাভার করে।

 

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, এই সনদ প্রাপ্তিতে ইউএস-বাংলার ওপর যাত্রী নিরাপত্তা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্মত সেবার ওপর নিয়ন্ত্রক সংস্থা আস্থা প্রদান করবে।

তিনি বলেন, ইউএস-বাংলা ২০২৩ সাল থেকে একটি আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট) নিবন্ধিত বিমান সংস্থা; এখন এটি ISAGO নিবন্ধিত এয়ারলাইন্স। ইউএস-বাংলা সবসময় সার্বিক নিরাপত্তা প্রদান করে ফ্লাইট পরিচালনা করে থাকে। ISAGO সার্টিফিকেট প্রাপ্তি ইউএস-বাংলার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দক্ষতা প্রমাণ করে।