NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

১৯ বলে ম্যাচ জয়, রেকর্ড গড়ে বিশ্বকাপে টিকে রইলো ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ১০:০৬ পিএম

১৯ বলে ম্যাচ জয়, রেকর্ড গড়ে বিশ্বকাপে টিকে রইলো ইংল্যান্ড

খেলা ১২০ বলের। সেখানে ১০১ বল হাতে রেখে জয়! অবিশ্বাস্য হলেও সেটিই আজ করে দেখিয়েছে চলতি বিশ্বকাপের আসর থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা ইংল্যান্ড। ওমানকে ৪৭ রানের অলআউট করে দিয়ে ১০১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুুলে নিয়েছে ইংলিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কেউ এত বেশি বল হাতে রেখে জিততে পারেনি। এর আগে দ্রুততম জয়ের রেকর্ডটি ছিল ৯০ বল হাতে রেখে। সেটি শ্রীলঙ্কার। ২০১৪ সালের আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

 

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই বলে ২টি ছক্কায় হাঁকান ওপেনার ফিল সল্ট (৩ বলে ১২)। বিলাল খানের পরের বলে বোল্ড হন তিনি। ৫ বলে ৭ রান করে আউট হন উইল জ্যাকস। জস বাটলারের ৮ বলে ২৪ আর জনি বেয়ারস্টোর ২ বলে ৮ রানের অপরাজিত ইনিংসে দাপুটে জয় পায় ইংল্যান্ড।

আজ ওমানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে মাঠে নেমেছিল ইংলিশরা। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে বড় ব্যবধানে জিততে হবে, সেটি আগে থেকেই জানা বাটলারের দলের।

 

সেই লক্ষ্যে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৪৭ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই রেকর্ডটি চতুর্থ সর্বনিম্ন।

এর আগে গেল ৮ জুন উগান্ডাকে ৩৯ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপ, এমনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকর্ডটিও ৩৯ রানের। ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। আর তৃতীয় স্থানে থাকা লজ্জার রেকর্ডটি নেদারল্যান্ডসের। এখানেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০২১ সালের আসরে ডাচদের মাত্র ৪৪ রানে গুটিয়ে দিয়েছিল লঙ্কানরা।

এদিন ২৪ রান পর্যন্ত ওমানের রান ছিল ২৪। এরপর বাকি ২৩ রান করতে গেছে ৮ উইকেট। দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল শোয়াইব খান। ২৩ বলে খেলে ১১ রান করেছেন তিনি। বাকিরা কেবল আসলেন আর গেলেন।

 

ইংল্যান্ডের হয়ে ৪ ওভার বল করে ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আদিল রশিদ। তিনটি করে উইকেট নেন জোফরা আরচার ও মার্ক উড।