NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

এমপি আনার হত্যা তদন্ত সঠিক পথে এগোচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০১:১০ এএম

এমপি আনার হত্যা তদন্ত সঠিক পথে এগোচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা তদন্ত বাধাগ্রস্ত করতে তদবির বা কোনো চাপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। তদন্তে যা বেরিয়ে আসবে সেভাবেই বিচার প্রক্রিয়া আগাবে।

বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডে তদন্তের ঘটনায় অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে। তদবিরের চাপে যাতে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সঠিক বিচার চাই। সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

 

 

ডরিনের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনারের মেয়ে বাবা হত্যার বিচার চাইবেন, এটাই স্বাভাবিক। তদন্তে কেউ যাতে পার পেয়ে না যায় তিনি সেই অনুরোধ করেছেন।

এই হত্যার তদন্তে কোনো তদবির বা চাপ নেই। 

 

আসন্ন ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।