NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

মালাউইতে প্লেন বিধ্বস্ত, ভাইস-প্রেসিডেন্টসহ বেঁচে নেই কেউ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

মালাউইতে প্লেন বিধ্বস্ত, ভাইস-প্রেসিডেন্টসহ বেঁচে নেই কেউ

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্লেনটিতে থাকা সবাই মারা গেছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) দেশটির উত্তরাঞ্চলের পাহড়ি এলাকায় বিধ্বস্ত প্লেনের খোঁজ মেলে। এর আগের দিন খারাপ আবহাওয়ায় এটি নিখোঁজ হয়েছিল।

 

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এক টেলিভিশন ভাষণে বলেছেন, ৫১ বছর বয়সী চিলিমাসহ প্লেনে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই।

 

জানা গেছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই এর প্রতিরক্ষা বাহিনীর প্লেনটি। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়।

প্লেনটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালাউইয়ের উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।

 

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার অন্তেষ্টিক্রিয়ায় সরকারি প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন।