NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

ইউরোর আগে সম্মান জানানো হবে বেকেনবাওয়ারকে


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ১১:০৬ পিএম

ইউরোর আগে সম্মান জানানো হবে বেকেনবাওয়ারকে

এবারের ইউরো হতে যাচ্ছে জার্মানিতে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানানো হবে প্রয়াত কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ারকে। শুক্রবার হবে এই অনুষ্ঠান, তাকে সম্মান জানানোর কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে ইউয়েফা।

চলতি বছরের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে মারা যান বেকেনবাওয়ার। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ১৯৭২ সালে জার্মানিকে ইউরো জেতানোর দুই বছর পর বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৯০ সালে জার্মানদের বিশ্বকাপ জেতান ম্যানেজার হিসেবে।

 

ইউরোর প্রথম দিন জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এ ম্যাচের আগে মিউনিখ ফুটবল অ্যারেনায় ব্যাকেনবাওয়ারের জেতা তিনটি শিরোপাই আনা হবে। তার স্ত্রী হেইডি ট্রফি নিয়ে আসবেন।

 

গত কয়েকটি টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি। স্রেফ চতুর্থ স্বাগতিক দেশ হিসেবে তারা ইউরোর শিরোপা জিততে চাইছে। এ লক্ষ্যে গ্রুপ ‘এ’ তে স্কটল্যান্ড ছাড়াও হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।