NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ভারতের কাছে হেরে কান্নায় ভেঙে পড়লেন নাসিম শাহ


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৬ পিএম

ভারতের কাছে হেরে কান্নায় ভেঙে পড়লেন নাসিম শাহ

লক্ষ্য মাত্র ১২০ রানের। তাতেও জিততে পারলো না পাকিস্তান। বোলাররা জয়ের দারুণ একটি সম্ভাবনা এনে দিয়েছিলেন। কিন্তু ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে সহজ ম্যাচ হেরে গেছে পাকিস্তান। বাবর আজমের দলকে ৬ রানে হারিয়েছে দিয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত।

 রোববার নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয়দের বিপক্ষে কঠিন লড়াই করেছেন নাসিম শাহ। বল হাতে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। দলকে জেতানোর জন্য ব্যাট হাতেও লড়েছেন। শেষ ওভারে ব্যাক-টু-ব্যাক দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তবে কোনো কাজে লাগেনি নাসিম শাহের লড়াই।

 

ম্যাচ হেরে আর চোখের পানি ধরে রাখতে পারেননি নাসিম শাহ। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই পাকিস্তানি পেসার। সতীর্থ শাহিন শাহ আফ্রিদি সান্ত্বনা দিচ্ছিলেন। তাতেও নিজের আবেগ সংবরণ করতে পারেননি নাসিম শাহ।

এর আগে গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে প্রিয় দল পাকিস্তানের শোচনীয় পরাজয় দেখেছিলেন নাসিম শাহ। হাসপাতালের বেডে শুয়ে দলের এমন হার দেখা কতটা যন্ত্রণার, সেটি তিনি ছাড়া বোধহয় আর কেউ অনুভব করতে পারবেন না। ইনজুরির কারণে বিশ্বকাপের আগমুহূর্তে দল থেকে ছিটকে পড়েছিলেন ডানহাতি এই পেসার।

 

এবার ভারতীয়দের হারানোর তীব্র ইচ্ছে ছিল নাসিম শাহের। ম্যাচও নিয়ে এসেছিলেন হাতের মুঠোয়। তবে শেষ পর্যন্ত প্রায় জেতা ম্যাচ হাত থেকে ছিটকে গেল। যেটি মোটেই আশা করেননি নাসিম। শেষ মুহূর্তে দলের এমন হার মেনেও নিতে পারেননি তিনি। যে কারণেই কষ্টে চোখের পানি ছেড়ে দিয়েছ্নে নাসিম শাহ।