NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

দুদকের কাছে ১৫ দিন সময় চাইলেন বেনজীরের স্ত্রী ও দুই কন্যা


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ১১:১৫ পিএম

দুদকের কাছে ১৫ দিন সময় চাইলেন বেনজীরের স্ত্রী ও দুই কন্যা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার দুই কন্যা।

বেনজীরের স্ত্রী ও দুই কন্যাকে রোববার (৯ জুন) দুদকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু সকালে তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে দুদকে আবেদন করেন। দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

 

তদন্ত সংশ্লিষ্ট দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আইনজীবীর মাধ্যমে বেনজীরের স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীর দুদকে হাজির হতে আরও ১৫ দিন সময় চেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও দুই মেয়েকে ৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।

 

 

কিন্তু গত ৫ জুন আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাকে ১৭ দিন সময় দিয়ে ২৩ জুন হাজির হতে চিঠি পাঠায়।