NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তা পেলে এফডিসিতে কোরবানি দেবেন পরীমণি


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ১২:১৭ এএম

উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তা পেলে এফডিসিতে কোরবানি দেবেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০১৬ সালে প্রথমবারের মতো তিনি এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমক দেন। সহকর্মীদের জন্য একটানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন হালের জনপ্রিয় এ চিত্রনায়িকা। এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয়।

পরীমণি সে সময় জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন, এফডিসিতে তিনি কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। এমন কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখেছিলেন পরী।

 

সবশেষ ২০২১ সালে ৬টি গরু কোরবানি দেন এই নায়িকা। কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন।

 

আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। এফডিসিতে প্রবেশ করলেই অনেক শিল্পী জানতে চাইছেন- ‘এবার কি পরীমণি এফডিসির ভেতর কোরবানি দেবেন?’

এবারের কোরবানি দেওয়ার বিষয়টি জানতে পরীমণি বলেন, ‘এবারও কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ-উৎসবের সঙ্গে দিয়েছি। তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এফডিসিতে কোরবানি দেওয়া থেকে সরে এসেছি।’

এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে পরীমণি বলেন, ‘আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে কোরবানি দেবো।’

পরীমণি মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও সরব হয়েছেন। একের পর এক নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সবশেষ কথাসাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজে অভিনয় করছেন। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন পরীমণি। সিরিজটি নির্মাণ করছেন পরিচালক অনম বিশ্বাস।