NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ১১:২০ পিএম

নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রথম বিদেশি অতিথি হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জি ২০ ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশী তাকে অভ্যর্থনা জানান।

এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরো এক মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নয়াদিল্লিতে পৌঁছেছেন বলেও জানান তিনি।

 

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।

জানা গেছে, আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দুপুরে দেশে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা।

 

প্রধানমন্ত্রী হওয়ার পর গত বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ জানান মোদি।

প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।