NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে বিশাল জয় আফগানিস্তানের


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৩:০৩ এএম

নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে বিশাল জয় আফগানিস্তানের

নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৫৬ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল জয় পেয়েছিল আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুুঁজির বিপরীতে ৮৪ রানের ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে রশিদ খানের দল।

আজ গায়ানার প্রোভিডেন্সে পেসার ফজলহক ফারুকি ও রশিদ খানের তোপে মুখে মাথা তুলে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ৪টি করে দুই জনেই নেন ৮ উইকেট।

 

নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংসটি মাত্র ১৮ রানের। গ্লেন ফিলিপস এই ইনিংসটি খেলেন। ২ অংকের ঘর স্পর্শ করা বাকি ইনিংসটি ম্যাট হেনরির ১৭ বলে ১২ রানের। বাকিরা সীমাবদ্ধ থাকেন এক অংকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পেনিংয়ে ১০৩ রানের বিশাল জুটি করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৪৪ রান করে আউট হন ইব্রাহিম। এই জুটি ভাঙার পর অবশ্য তেমন একটি সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫৫ রান নিতে আরও ৫ উইকেট চলে যায় আফগানদের।

 

তিনে ব্যাট করতে নেমে ১৩ বলে ২২ রান করে ফেরত যান আজমতউল্লাহ ওমরজাই। ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ। ৫৬ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় এই রান করেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার। ২০তম ওভারে দ্বিতীয় বলে গুরবাজের স্টাম্প ভাঙেন ট্রেন্ট বোল্ট। আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

 

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।