NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এই জয় অনেক দরজা খুলে দেবে: যুক্তরাষ্ট্র অধিনায়ক


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ১০:১৯ পিএম

এই জয় অনেক দরজা খুলে দেবে: যুক্তরাষ্ট্র অধিনায়ক

অবিশ্বাস্য এক জয়ই পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তারা, এ ম্যাচেই জয় পেয়ে ঘটিয়েছে অঘটন। নির্ধারিত ওভারের খেলায় ম্যাচ ছিল টাই। পরে সুপার ওভারে জিতে নেয় যুক্তরাষ্ট্র।

দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দিতে অনেকদিন ধরেই মরিয়া ছিল আইসিসি। এজন্যই এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্বাগতিক করা হয় যুক্তরাষ্ট্রকে। কানাডার পর এখন পাকিস্তানকেও হারিয়েছে তারা। এ জয় তাদের জন্য অনেক দরজা খুলে দেবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

 

তিনি বলেন, ‘আমি খুব খুশি ম্যাচ জিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে মুখোমুখিই হয়েই জয় পেয়েছি, আমাদের দলের এটা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। এজন্য আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র ও দেশের ক্রিকেট কমিউনিটির জন্য এটা বড় একটা দিন।’

‘অবশ্যই পাকিস্তানকে বিশ্বকাপে হারানো অনেক দরজা খুলে দেবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা ও দল হিসেবে পারফর্ম করতে পারা, যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দিতে নিশ্চিতভাবেই সাহায্য করবে।’

 

বিশ্বকাপে এখন দূরের স্বপ্নই হাতছানি দিয়ে ডাকছে যুক্তরাষ্ট্রকে। কানাডার পর তারা জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষেও। সুপার এইটে যেতে ভারত অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি জয়ই যথেষ্ট হবে তাদের জন্য। এসব নিয়ে অবশ্য এখনই ভাবতে চাইছেন না মোনাঙ্ক।

তিনি বলেন, ‘আমরা জানি কী নিয়ে কাজ করছি আর আমাদের সামর্থ্য কতটুকু আছে। আমরা কেবল নির্দিষ্ট খেলায় মনোযোগ দিচ্ছি। আমাদের আবেগ অনেক উঁচুতে অথবা একেবারে নিচুতে নামাতে চাই না। আমরা এটা নিশ্চিত করবো আজকের জয়টা উপভোগ করে কালকে নতুনভাবে যেন আসতে পারি।’

 

‘আমরা একসময় একটা ম্যাচেই মনোযোগ দিতে চাই। এখন আমাদের সব মনোযোগ থাকবে ভারতের বিপক্ষে খেলায়। এমনকি এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না। সুপার এইট এখনো অনেক দূরের পথ।’

বিজ্ঞাপন