NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

জাতীয় পরিবেশ পদক ২০২৩ পেলো আরণ্যক ফাউন্ডেশন


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০২:৩৪ এএম

জাতীয় পরিবেশ পদক ২০২৩ পেলো আরণ্যক ফাউন্ডেশন

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০২৩ পেয়েছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশন।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৪ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।

 

এ সময় তিনি বলেন, দেশের পরিবেশ ও বন সংরক্ষণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় পরিবেশ পদক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এই পুরস্কারের ফলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের প্রকৃতি ও বাস্তুতন্ত্র সংরক্ষণে আরও আগ্রহী হয়ে উঠবে। এই পদকপ্রাপ্তি সামনের দিনগুলোতে আরণ্যক ফাউন্ডেশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে বিশ্বাস করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।

২০০৩ সালে বাংলাদেশ ও মার্কিন সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরণ্যক ফাউন্ডেশন স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদের সম্পৃক্ত করে বনের বাস্তুতন্ত্র সংরক্ষণ ও এর মাধ্যমে দেশের পরিবেশবান্ধব প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে।

 

দেশের বন, জীববৈচিত্র্য ও তাদের আবাসস্থল সরংক্ষণ, বাস্তুতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, রক্ষিত এলাকা এবং পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাগুলোতে অংশীদারত্বমূলক ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের শিকার জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বের বিকাশে কাজ করছে আরণ্যক ফাউন্ডেশন।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ জ্বালানি জনপ্রিয় করা, পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সচেতনতা তৈরি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং এসব বিষয়ে বেসরকারিখাতকে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করে আসছে। নিজস্ব কার্যক্রমের বাইরে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে এমন শতাধিক প্রতিষ্ঠানকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার ২০ বছরে পরিবেশ, প্রতিবেশ, জলবায়ু, বিপন্নপ্রায় বৃক্ষ প্রজাতির সংরক্ষণ বিষয়ে জ্ঞান সম্প্রসারণ ও সচেতনতা তৈরিতে আরণ্যক ফাউন্ডেশনের ৩৬টি প্রকাশনা রয়েছে। এর মধ্যে অনেক বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স পাঠ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

এসব কার্যক্রমের মাধ্যমে পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনতা তৈরি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আরণ্যক ফাউন্ডেশন দেশের অন্যতম বেসরকারি সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে।