NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৪:১৭ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের, সেটা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে।

বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচ। তবে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন এই খবর।

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হারিকেনের প্রভাবে মঙ্গলবার ভোরে ডালাসে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। টর্নেডোর শঙ্কাও আছে।

 

মঙ্গলবার ভোরে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। ওই অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছেন সাড়ে ৭ লাখের ওপর মানুষ।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে।

 

বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।