NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বদলে যাচ্ছে ফেসবুক, কী কী পরিবর্তন হচ্ছে দেখে নিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ পিএম

বদলে যাচ্ছে ফেসবুক, কী কী পরিবর্তন হচ্ছে দেখে নিন

একঘেয়ে নিউজ ফিডে নতুন চমক আনতে চলেছে ফেসবুক। টিকটকে যেমন পোস্ট ও ভিডিও সোয়াইপ করে দেখা যায়, ঠিক তেমনই কিছুটা ইন্টারফেস যুক্ত করতে পারে ফেসবুকের মূল সংস্থা মেটা।

এবার থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদম ভিত্তিক ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, পরিবার, বন্ধু এবং গ্রুপের জন্য আলাদা আলাদা নিউজ ফিড প্রদর্শিত হবে।

মূলত, এতদিন ফেসবুক শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হিসাবেই পরিচয় পেয়ে এসছে ব্যবহারকারীদের কাছে। এই ধারণা বদলাতে চায় মেটা। বরং বিনোদন এবং শপিং প্ল্যাটফর্ম হিসাবে ফুটিয়ে তুলতে চায় নিজেদের। আর সেই উদ্দেশ্যে এই বদল বলে মনে করছেন অনেকে।

ফেসবুকে নতুন ইন্টারফেস

ফেসবুকের মূল হোম স্ক্রিন অনেকটা টিকটকের মতো দেখতে হবে। একটি ভার্টিকাল ডিসপ্লেতে ব্যবহারকারীদের পোস্ট দেখানো হবে। যার মধ্যে বেশিরভাগ কনটেন্ট থাকবে ভিডিও। আর এই ভিডিও কন্টেন্ট অ্যালগরিদমের ভিত্তিতে প্রদর্শিত হবে। এই হোম স্ক্রিনে টিকটক, ইনস্টাগ্রামে মতো রিলস (ভিডিও কন্টেন্ট) এবং স্ন্যাপচ্যাটের মতো স্টোরি দেখতে পাবেন ব্যবহারকারীরা।

ফেসবুক নিউজ ফিডে নতুন ট্যাব

এছাড়া ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে তাদের শর্টকাট বারে একটি নতুন ফিড ট্যাব দেখতে পাবেন। শর্টকাট বারটি ব্যবহারকারীর অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাপের অংশগুলোর ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে। এই ফিড কাস্টমাইজ করার সুবিধা দেবে ফেসবুক।

এই কালানুক্রমিক ফিড ট্যাবে বন্ধুদের সাম্প্রতিকতম পোস্ট, তারা যে পেজগুলো ফলো করে এবং তারা যে গ্রুপে অ্যাড করেছে তা অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া এই ট্যাবে বেশ কিছু ফিল্টার করতে পারবেন একজন ব্যবহারকারী। যেমন– ইউজার কমিউনিটি অল পোস্ট, ইউজার্স ফ্রেন্ড পোস্ট, গ্রুপস, পেজ এবং ফেভারিটস। ফেসবুকের নিজস্ব মেশিন লার্নিং পদ্ধতির মাধ্যমে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

এদিন এক ঘোষণায় সংস্থা জানিয়েছে, ফেসবুকের মূল ফিড এবার থেকে আর নিউজ ফিড হিসাবে নয়, বরং হোম স্ক্রিন হিসাবেই বিবেচিত হবে।