NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘ধৈর্য্য ধরো’


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ১১:৫৭ এএম

প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘ধৈর্য্য ধরো’

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনও তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

আনার হত্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। প্রধানমন্ত্রী তাকে ধৈর্য ধরতে বলেছেন।

 

মুমতারিন ফেরদৌস ডোরিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২২ মে) বিকেলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে।

 

এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে যান ডোরিন। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বাবা হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।

 

সংসদ সদস্য আনারের দুই কন্যার মধ্যে ডোরিন ছোট। বড় কন্যা চিকিৎসক আর ছোটকন্যা ডোরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে পড়ছেন।

ডোরিন বলছেন, ‘সর্বশেষ বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছিল। বাবা তাকে বলেছিলেন, তিনি দুদিনের মধ্যেই ভারত থেকে ফিরবেন। তিনি ঢাকায় ফিরে তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবেন।

 

পরিবার থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে ডরিন বলেন, ‘আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারছি না।’