NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ১০:৪৮ এএম

টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

একদিন আগেই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা শিষ্যদের সতর্ক করে বলে দিয়েছিলেন, লিগ এখনও শেষ হয়ে যায়নি। অর্থ্যাৎ, শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড যতই দুর্বল হোক, অঘটন ঘটে যেতে সময় লাগবে না। এ কারণে বেশ সতর্ক ম্যানসিটি কোচ।

সেই সতর্কতার কারণেই আজ মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যমকে কোনো সুযোগই দিলেন না ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মত শিরোপা উদযাপন করলো গার্দিওলার শিষ্যরা।

 

দু’দিন আগেই ইংল্যান্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছিলেন ফিল ফোডেন। তিনি কেন সেরার পুরস্কার জিতলেন, তা আজ (রোববার) দেখিয়ে দিলেন আরও একবার। ওয়েস্টহ্যামরে বিপক্ষে ম্যানসিটির প্রথম দুটি গোল করেছেন তিনিই। অন্য গোলটি করেন রদ্রি। ওয়েস্টহ্যামের হয়ে ১ গোল করেন মোহামেদ কুদুস।

এই জয়ের ফলে নির্ধারিত ৩৮ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ালো ৯১। এভার্টনের বিপক্ষে ২-১ গোলে আর্সেনাল জিতলেও তাদের পয়েন্ট ৮৯। ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল।

 

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। ২ মিনিটে করেন প্রথম গোল। ১৮তম মিনিটে করেন দ্বিতীয় গোল। ৪২তম মিনিটে মোহাম্মদ কুদুস একটি গোল পরিশোধ করলেও ৫৯তম মিনিটে গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন রদ্রি। ম্যাচ শেষের বাঁশি বাজনোর সঙ্গে সঙ্গে শিরোপা উৎসবে মেতে ওঠে সিটির ফুটবলার থেকে শুরু করে দর্শক-সমর্থকরাও।

 

সিটির দ্বিতীয় শিরোপা হয়ে যেতে পারে আগামী শনিবার। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ওইদিন তারা।