NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

আজ ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:২৩ এএম

আজ  ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য  মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে আজ (১৯ মে) শুরু হচ্ছে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বসবে এই মেলা। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশন মেলাটির আয়োজন করছে।

 

আমদানি বা বিদেশি কোনো পণ্য থাকবে না মেলায়। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সাত দিনের এই মেলা চলবে ২৫ মে পর্যন্ত। আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

একই অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ বিজয়ী সাতজন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করবেন তিনি।