NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হবে


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ১০:১৫ পিএম

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হবে

র‌্যাব হেফাজতে থাকা নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, র‌্যাব আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন কমান্ডার আরাফাত।

তিনি বলেন, গত ১৩ মে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। এর আগে ২৬ এপ্রিল রাতে ময়মনসিংহের নান্দাইলে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার দুই আসামিকে করা হয় গ্রেফতার। গ্রেফতারের পর আইনের আওতায় আনার জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারী অসুস্থতা বোধ করলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

থানা থেকে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, থানা থেকে আটকের বিষয়টি জানা নেই বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।