NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

বাবরের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে শাহিন ‘সব পরিবারেই ছোটখাটো মতবিরোধ থাকে’


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ১০:২০ পিএম

বাবরের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে শাহিন ‘সব পরিবারেই ছোটখাটো মতবিরোধ থাকে’

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান দলে কি এখনও অন্তর্কলহ আছে? অধিনায়কত্ব ইস্যু নিয়ে বাবর আজম এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নাকি মতবিরোধ তৈরি হয়েছিল শাহিন শাহ আফ্রিদির। বিশ্বকাপে কি এর প্রভাব পড়বে?

শাহিন শাহ আফ্রিদি অবশ্য এমন সব সম্ভাবনাকে বাতাসেই উড়িয়ে দিয়েছেন। তার মতে, দলের অন্দরে কোনও রকমের সমস্যা নেই। ছোটখাটো যে মতবিরোধ রয়েছে, সেটি সব পরিবারেই থাকে।

 

পিসিবির পডকাস্টে শাহিনের দাবি, কোনও বড় টুর্নামেন্ট জিততে গেলে দলগত ঐক্য খুব প্রয়োজন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ছোটখাটো মতবিরোধ থাকবেই। তা প্রতিটি দলেই থাকে। এই বিষয়কে এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই।

শাহিন বলেন, ‘সব পরিবারেই ছোটখাটো মতবিরোধ থাকে। এটা নতুন কিছু নয়। ভাইদের মধ্যেও এমন ঘটনা ঘটে। আমাদের দলে এমন কোনও সমস্যা নেই। আমাদের ক্রিকেটাররা প্রত্যেকেই প্রত্যেকের কথা শোনে। আমাদের কাজ হলো, দেশের হয়ে ভালো ক্রিকেটটা খেলা। সমর্থকদের মুখে হাসি ফোটানো আমাদের সব থেকে বড় কাজ। আমাদের লক্ষ্য হলো, দলগত সংহতি বজায় রেখে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়া। এটা একে অপরের সঙ্গে ঝগড়া বা তর্কাতর্কি করার সময় নয়। এই সময়ে প্রত্যেকের উচিত প্রত্যেকের পাশে থাকা।’

 

পাকিস্তান সবে তাদের আয়ারল্যান্ড সফর শেষ করেছে। যেখানে তিন ম্যাচের টি২০ সিরিজে তারা প্রথম ম্যাচ হেরে গেলেও, দুরন্ত কামব্যাক করেছে। সিরিজ তারা ২-১ ফলে জিতে নিয়েছে। তাদের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড। সেখানে তারা পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। তার পরেই বিশ্বকাপ খেলতে উড়ে যাবে যুক্তরাষ্ট্রে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রস্তুতি নিয়ে শাহিন আফ্রিদি বলেছেন, ‘আমি ভালো ছন্দে এবং গতিতে বোলিং করছি। আমি আমার বোলিং উপভোগ করছি। এখন টি-টোয়েন্টির জমানাতে একটা না একটা দিন সব বোলারের খারাপ যায়। এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে স্বীকার করতে হবে।’