NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

মেসি-নেইমার নিষ্প্রভ, পিএসজিকে জেতালেন এমবাপে


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম

>
মেসি-নেইমার নিষ্প্রভ, পিএসজিকে জেতালেন এমবাপে

প্রাক-মৌসুম সফরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি এখন জাপানে। সেখানে আজ শনিবার (২৩ জুলাই) প্রীতি ম্যাচে জে-লিগ ক্লাব উরাওয়া রেডসের মুখোমুখি হয়েছিলেন মেসি-নেইমাররা। পিএসজির দাপটের সামনে কুলিয়ে উঠতে পারেনি জে-লিগ ক্লাবটি। ক্রিস্তোফ গালতিয়ের হেসেখেলেই স্থানীয় ক্লাবটিকে ৩-০ গোলে পরাজিত করেছে।

জাপান সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছিল পিএসজি। কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে সেই জয়ে গোল পেয়েছিলেন লিওনেল মেসি। তবে উরাওয়ার বিপক্ষে মেসিকে প্রথম একাদশে রাখেননি পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের, ছিলেন না নেইমারও। এই দুই তারকাকে ছাড়া নামলেও উরাওয়াকে চেপে ধরতে বেগ পেতে হয়নি পিএসজির।

 

কিলিয়ান এমবাপের সঙ্গে মাউরো ইকার্দি এবং পাবলো সারাবিয়াকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন গালতিয়ের। ম্যাচের ১৬ মিনিটেই স্প্যানিশ ফরোয়ার্ড সারাবিয়ার গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৭৬ মিনিটে লক্ষ্যভেদ করে ম্যাচ উরাওয়ার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান প্রথম প্রীতি ম্যাচে জয়সূচক গোল করা ২০ বছরের তরুণ আরনো কালিমুয়েন্দো।

প্রথম একাদশে না থাকলেও ৫৯ মিনিটে ইকার্দি এবং এমবাপেকে উঠিয়ে মেসি-নেইমারকে নামিয়েছিলেন গালতিয়ের। তবে এদিন মাঠে খুব একটা জ্বলে উঠতে পারেননি কেউ। তবে জে-লিগ ক্লাব উরাওয়ার চেয়ে শক্তির বিচারে যোজন-যোজন এগিয়ে থাকায় ম্যাচের ভাগ্য গড়তে কোনো সমস্যা পোহাতে হয়নি ফরাসি জায়ান্টদের।

 

আগামী সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টায় জাপান সফরের শেষ প্রীতি ম্যাচ খেলবেন মেসি-এমবাপেরা, প্রতিপক্ষ গামবা ওসাকা।