NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

বিশ্বকাপের আগমুহূর্তে সাকিবের রাজত্বে হাসারাঙ্গার হানা


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৯:৪০ এএম

বিশ্বকাপের আগমুহূর্তে সাকিবের রাজত্বে হাসারাঙ্গার হানা

সাকিব আল হাসান এতদিন ধরে টি-টোয়েন্টি অলরাউন্ডার  র‍্যাংকিংয়ের শীর্ষে। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসে তার রাজত্বে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আজ (বুধবার) আইসিসির সর্বশেষ হালনাগাদ  র‍্যাংকিংয়ে সাকিব ও হাসারাঙ্গা দুজনই আছেন এক নম্বরে। দুজনেরই রেটিং পয়েন্ট এখন ২২৮।  

 

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচে খেলে ৫ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি, করেন ১ এবং ২১ রান। তাতেই সাকিবের রেটিং ৩ কমেছে।

অলরাউন্ডার  র‍্যাংকিংয়ের তিনে থাকা মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২১৮। বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২১০।

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা হওয়া বাংলাদেশ পেসার তাসকিন আহমেদেরও  র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। তিনি বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে।

 

অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে খেলে ৩ উইকেট পাওযা মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে এসেছেন ২৫তম অবস্থানে।