NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৯:৪৩ এএম

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনকে সামনে রেখে বুধবার দিনগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েছেন শান্ত-সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখবেন তারা।

যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা।

 

৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরও তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের।

 

১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপাক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে অন্তত দ্বিতীয় হলেও সেরা আটে পৌঁছে যাবে টাইগাররা।

বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তার একটি আবার প্রবল পরাক্রমশালী ভারতের বিপক্ষে (১ জুন)।

 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ২৬ মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের।