NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ডেপুটি স্পিকারের মৃত্যুতে অর্থমন্ত্রী-পরিকল্পনামন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫১ এএম

>
ডেপুটি স্পিকারের মৃত্যুতে অর্থমন্ত্রী-পরিকল্পনামন্ত্রীর শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। দুই মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাকে গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় জানানো হয়,পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা-অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (৭৬) শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।