NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

৬ গোলের থ্রিলার ম্যাচে লিভারপুলকে রুখে দিলো ভিলা


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ১১:০৪ পিএম

৬ গোলের থ্রিলার ম্যাচে লিভারপুলকে রুখে দিলো ভিলা

লিভারপুুলের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। তখন হার হজম করার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন ভিলার সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে এসে বদলে গেল ম্যাচ ও গ্যালারির দৃশ্যপট। যেখানে নিরবে বসে হারের অপেক্ষা করছিলেন সমর্থরা, পরক্ষণেই সেখানে দেখা গেল এক পয়েন্ট অর্জনের উচ্ছ্বাস।

শেষ মুহূর্তে এসে তিন মিনিটের মধ্যে ২ গোল করে বসে ভিলা। দুটি গোলই করেন জন ডুরান। এতে ৬ গোলের থ্রিলার ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়। নিজেদের মাঠ থেকে লিভারপুলকে তিন পয়েন্ট নিয়ে যেতে দেয়নি ভিলা। সফরকারী লিভারপুুলের ২ পয়েন্ট কেড়ে নেওয়ার সঙ্গে নিজেরাও অর্জন করে নিয়েছে এক পয়েন্ট।

 

এই ম্যাচের শুরুতেই ছিল নাটকীয়তা। ২ মিনিটে ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ভুলে গোল হজম করে ভিলা। লিভারপুলের তারকা হারভে এলিয়টের একটি ক্রস শট ঠেকাতে গিয়ে ব্যর্থ হন মার্টিনেজ। তার গ্লাভসের ফাঁক দিয়ে বল বেরিয়ে ভিলার জালে চলে যায়। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

তবে লিভারপুলের এই গোল শোধ করতে বেশি দেরি করেনি ভিলা। ১২ মিনিটে সমতাসূচক গোলটি করেন ইউরি টাইলেম্যানস। ইনজুরির কারণে তিন ম্যাচ দলের বাইরে ছিলেন তিনি। এরপর ফিরেই গোল পেলেন এই বেলজিয়ান।

 

২৩ মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। গোল করে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন কোডি গাকপো। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন তিনি। ভিএআর চেক করলেও কোনো সুধিবা হয়নি ভিলার।

লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন জারেল কুয়ানসাহ। ৪৮ মিনিটে গোল করে লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে ভিলার জাল কাঁপান তিনি। প্রিমিয়ার লিগে ৪৮ ম্যাচে এই প্রথম গোল পেলেন এই ডিফেন্ডার।

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভিলা। ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ করেন ভিলার ডুরান। এর ৩ মিনিট পর আবারও গোল করেন তিনি। ফলে ৩-৩ সমতা নিয়েই মাঠ ছাড়ে ভিলা।