NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

গ্রানাডাকে একহালি দিয়ে শিরোপা উদযাপন রিয়াল মাদ্রিদের


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫১ এএম

গ্রানাডাকে একহালি দিয়ে শিরোপা উদযাপন রিয়াল মাদ্রিদের

দুর্দান্ত ফর্মে রয়েছে নতুন লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগের সপ্তাহেই লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিলো তাদের। এবার অবনমনের খাঁড়ায় পড়া গ্রানাডার জালে ৪বার বল জড়িয়ে শিরোপাটা ভালোভাবেই উদযাপন করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সপ্তাহের মাঝেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সপ্তাহান্তে এসে গ্রানাডার মাঠে গিয়ে জিতে আসলো ৪-০ গোলের ব্যবধানে। এ নিয়ে টানা ২৮টি লিগ ম্যাচ অপরাজিত রইলো স্প্যানিশ জায়ান্টরা। সে সঙ্গে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো ৯০। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। লিগে এখনও বাকি আছে ৩ ম্যাচ।

 

গ্রানাডার মাঠে গিয়ে প্রথমার্ধে তো গোলই পাচ্ছিলো না যেন তারা। তবে ৩৮তম মিনিটে গোলের তালা খোলেন ফ্রান গার্সিয়া। লম্বা সময় ধরে নিজেদের মধ্যে বল পাসিং করতে করতে খুব সহজেই গ্রানাডার জালে বল জড়ান গার্সিয়া।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৪৫+২ মিনিট) দ্বিতীয় গোল করেন তুর্কি তারকা আরদা গুলের। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল আসে ব্রাহিম দিয়াজের পা থেকে।

 

৪৯তম মিনিটে ৩-০ করেন দিয়াজ। মরক্কোর এই ফুটবলার নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ৯ মিনিট পর, ৫৪তম মিনিটে। লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে তিনি জড়িয়ে দেন গ্রানাডার জালে।