NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

এবার মার্কিন গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ১২:৩৮ পিএম

এবার মার্কিন গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টারস প্রতিযোগিতায় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

প্রথম রাউন্ডে তিনি চমক দেখিয়েছিলেন চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করে। দ্বিতীয় রাউন্ডে রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিউম্যান হানস মোকে।

 

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের রেটিং ২৪৩৫। রুখে দেওয়া গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬৮৮। একজন আন্তর্জাতিক মাস্টারের জন্য এই ড্র অবশ্যই কৃতিত্বের।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো গেম পদ্ধতির খেলায় নিউম্যান হানস মোকের সাথে ৫৬ চালে ড্র করেন। ফাহাদ উইনিং পজিশনে থেকে ড্র করেছেন।

 

তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান খেলবেন কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিকমাস্টার নুরমান আলুয়ার সাথে।