NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০১:৩৩ এএম

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

রাজনৈতিক বৈরিতায় দুই দলের এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না। ভারত-পাকিস্তান লড়াই দেখা যায় আইসিসি আর এসিসির টুর্নামেন্টে। আগামী মাসে এমন আরেকটি উপলক্ষে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

স্বাভাবিকভাবে দর্শক আগ্রহের কেন্দ্রে থাকবে ম্যাচটি। তবে হু হু করে বেড়েই চলেছে টিকিটের দাম।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জং-এর বরাত দিয়ে জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, যেখানে বিক্রির শুরুর দিকে টিকিকের দাম ছিল ১ হাজার ৩০০ ডলার, সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ২ হাজার ৫০০ ডলারে। অর্থাৎ দামের হিসাবে যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

 

টিকিটের এমন উচ্চমূল্যের নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র-কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় ও পাকিস্তান অভিবাসী বসবাস করেন। নিজ দেশের ক্রিকেটারদের খেলা সহজে গ্যালারিতে বসে দেখতে পারেন না তারা। যে কারণে এবারের সুযোগ হাতছাড়া করছেন না দুই দেশের সমর্থকরা।

 

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পরিসংখ্যান খুবই কম পাকিস্তানের। সাতবারের দেখায় পাকিস্তান জিতেছে শুধু একটি ম্যাচ, বাকি ছয় ম্যাচ জিতেছে ভারত।