NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

লিটনের পরিশ্রমই গুরুত্বপূর্ণ দলের কাছে


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০১:৪২ এএম

লিটনের পরিশ্রমই গুরুত্বপূর্ণ দলের কাছে

সময়টা আসলেই ভালো যাচ্ছে না লিটন দাসের। তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২৩ ইনিংসে কোনো ফিফটি নেই। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষেও আউট হয়েছেন মাত্র এক রান করে।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির গুড লেংথের বল লিটনের ব্যাট ও প্যাড ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত হানে।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজেও আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। স্বাভাবিকভাবে লিটনের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজ বাংলাদেশ ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, রানে ফিরতে পরিশ্রমের কমতি রাখছেন না লিটন।

 

হেম্প বলছিলেন, 'সে হয়তো রান পাচ্ছে না।

কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। ক্রিকেটাররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনো তারা রান করবে, কখনো আবার করবে না।
এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।'

 

লিটনের সমস্যা টেকনিক্যাল নাকি মনস্তাত্ত্বিক প্রশ্নে হেম্পের উত্তর, 'আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল।

এখানে ব্যাট করাটা কঠিন, কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য।'