NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

১২ বছর পর ঘরের মাঠে কলকাতার কাছে হারলো মুম্বাই


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৪, ০৬:৫৩ পিএম

১২ বছর পর ঘরের মাঠে কলকাতার কাছে হারলো মুম্বাই

৫৭ রানে ৫ উইকেট ছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)।সেখান থেকে ভ্যানকাতিশ আয়ারের ৭০ আর মনিশ পান্ডের ৪২ রানের ইনিংসে উপর ভর করে ১৬৯ রানের পুঁজি পায় কলকাতা। রানবন্যার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে এই অল্প রানের পুঁজিতে আটকেট দেওয়া যাবে এটা হয়তো অনেক ভাবেননি।

কিন্তু আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের ক্রিকেটার মিচেল স্টার্কের বোলিং তোপে তা সম্ভব করেছে কলকাতা। তার দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইকে ১৪৫ রানেই গুটিয়ে দিয়েছে কেকেআর। এতে কলকাতা জয় পেয়েছে ২৪ রানে।

 

সর্বেশেষ ২০১২ সালে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেয়েছিল কলকাতা। ১২ বছর পর প্রায় অচেনা হয়ে যাওয়া সেই জয়ের দেখা পেলো শাহরুখ খানের দল।

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারায় কলকাতা। দলের জন্য বলতে গেলে কিছুই করতে পারেননি ফিল সল্ট (৫), সুনিল নারিন (৮), এনক্রিশ রাঘুভানশি (১৩), শ্রেয়াস আয়ার (৬) ও রিংকু সিং (৯)।

 

দ্রুত ৫ ব্যাটারকে হারিয়ে রীতিমতো চাপের মুখে পড়ে কলকাতা। এরপর ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটি করেন ভ্যানকাতিশ আয়ার ও মনিশ পান্ডে। ৩১ বলে ৪২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে বদলি খেলোয়াড় ডি ব্রেভিসের হাতে ক্যাচ হন তিনি।

পান্ডে আউট হয়ে গেলেও ভ্যানকাতিশ হাঁকান দারুণ একটি ফিফটি। জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৭০ রান করেন তিনি। এই দুই ইনিংসের উপর ভর করে ১ বল বাকি থাকতেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ৭১ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। সপ্তম উইকেট ৪৯ রানের জুটি করেন সূর্যকুমার যাদব ও টিম ডেভিড। ফিফটি (৩৫ বলে ৫৬) করার পর আন্দ্রে রাসেলের বলে সল্টের হাতে ক্যাচ হন সূর্য। আর টিম ডেভিডকে স্টার্ক থামিয়ে দেন ২৪ রানে। এতে ৭ বল আগেই ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।

 

কলকাতার হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। আর মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও জাসপ্রিত বুমরাহ।