NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

শিরোপা ধরে রাখতে বিশ্বকাপে শক্ত দল দিয়েছে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০২:০০ এএম

শিরোপা ধরে রাখতে বিশ্বকাপে শক্ত দল দিয়েছে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে শক্ত দল দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে গতি তারকা জফরা আর্চারকে। বারবার চোটের আঘাত আর কয়েক দফার অস্ত্রোপচারে পর দীর্ঘদিন বাদে ফিরলেন তিনি। ২০২৩ সালের ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার।

 

একইসঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার ক্রিস জর্ডান। এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৮৮টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। 

জস বাটলারের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার টম হার্টলি। গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে প্রথম জাতীয় দলে তার অভিষেক হয়।

হার্টলি ছাড়া উইল জ্যাকস একমাত্র ক্রিকেটার, যিনি এখনও কোনো আইসিসি ইভেন্টে অংশ নেননি।

 

ইংল্যান্ডের এই বিশ্বকাপ স্কোয়াড লড়বে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। বিশ্বকাপের স্কোয়াড থেকে যারা এখন আইপিএলে ব্যস্ত, ২২ মে হেডিংলিতে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে তাদের ভারত ছেড়ে দলের সাথে যোগ দিতে হবে।

ইংল্যান্ডের প্রাথমিক দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।