NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ভোক্তা-অধিকার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আফরোজা সম্পাদক সালাম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৩ এএম

>
ভোক্তা-অধিকার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আফরোজা সম্পাদক সালাম

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৫ মেয়াদের জন্য ১০ জন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার বিকাশ চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা রহমান, সহ-সভাপতি দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম ও ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। সাধারণ সম্পাদক হয়েছেন নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ। কোষাধ্যক্ষ মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।