NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ট্রেন্ডিং এ তাহসান-ফারিনের গান, কী আছে এই গানে?


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৪:৫০ পিএম

ট্রেন্ডিং এ তাহসান-ফারিনের গান, কী আছে এই গানে?

ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন। তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেয়া হয় ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে। তারপরই থেকে যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি।

এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিং এর এক নম্বরে।

 

 ‘রঙে রঙে রঙিন হব’শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক-ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিন। কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন তিনি।

মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শক পছন্দের শীর্ষে। গত কয়েক দিনে ভিউ প্রায় ৮ মিলিয়নের বেশি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে।

 

হানিফ সংকেত লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া “রঙে রঙে রঙিন হব” গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

উল্লেখ্য, এই গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।