NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৩৭ পিএম

আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানসিটি

রবিবার দিনের শুরুতে টটনেহামকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে দিনের শেষে সেই ব্যবধান স্রেফ এক পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। যদিও এক ম্যাচ খেলেছে সিটিজেনরা। বাকি চার ম্যাচ জিতলেই টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলবে সিটি।

আর সিটি যদি কোন ম্যাচে পয়েন্ট হারালে পথ খুলে যাবে গানারদের।

 

নটিংহাম ফরেস্টের মাঠ থেকে জোসকো ভার্দিওল ও আর্লিং হালান্ডের গোলে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। এই জয়ে ৩৪ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৭৯। অন্য দিকে ৩৫ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮০।

 

ম্যাচের ৩২ মিনিটে ভার্দিওলের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে আক্রমণে সুযোগ তৈরি করেও অবশ্য আর কোনো গোল হয়নি। চোট কাটিয়ে ফিরলেও এদিন শুরুর একাদশে ছিলেন না আর্লিং হালান্ড। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে পেয়েছেন জালের দেখা।

৭১ মিনিট হালান্ড গোল সিটির জয়ের ব্যবধান বাড়িয়েছেন।